ঢাকা, ২৬ অক্টোবর ২০২৬, সোমবার, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চাঁপাইনবাবগঞ্জে মাদক, সন্ত্রাস ও ছিনতাইয়ের প্রতিবাদে এবং আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(১ ঘন্টা আগে) ২৬ অক্টোবর ২০২৬, সোমবার, ৪:৪৫ অপরাহ্ন

banglahour

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নতুন স্টেডিয়াম সংলগ্ন টুল ঘর ও আসাদুলের বাড়ির সামনে মাদক, সন্ত্রাস ও ছিনতাইয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে এবং এর সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোবর (সোমবার) দুপুর ১২টার দিকে ‘টোলঘর এলাকাবাসী, চাঁপাইনবাবগঞ্জ’-এর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

​মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী অভিযোগ করেন, এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, ছিনতাই এবং নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। নতুন রাস্তা এলাকায় রাতের বেলা পথচারী ও অটোরিকশাচালকদের পথরোধ করে ছিনতাই এবং মারধর করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা। এছাড়া বোমার ভয় দেখিয়ে আতঙ্ক সৃষ্টি, মানুষের ঘরবাড়ি থেকে গরু-ছাগল ও বিভিন্ন জিনিসপত্র চুরির অভিযোগও তোলা হয়।

 

​উল্লেখিত  অভিযুক্ত ব্যক্তিরা হলেন— ১. মানিক , ২. আসমিরা ৩. আশিক আলী  ৪. মোমিন আলী , ৫. মো: আরিফুল ইসলাম ৬. মহিম  ৭. এস. এম. রুবেল  এবং ৮. আসিকুল। স্থানীয়দের দাবি, অবিলম্বে এই অভিযুক্তদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক।

​এ ঘটনায় এর আগে স্থানীয় বাসিন্দা মো: আবু বক্কার  বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন। এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন যাতে এলাকায় শান্তি ও নিরাপত্তা ফিরে আসে।  

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম