ঢাকা, ২৮ অক্টোবর ২০২৬, বুধবার, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হতে হবে: দীপেন দেওয়ান এমপি

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ২৮ অক্টোবর ২০২৬, বুধবার, ২:০৬ অপরাহ্ন

banglahour


সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক, যাত্রী ও পথচারীদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেছেন রাঙ্গামাটির ২৯৯ নম্বর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান। তিনি বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা শুধু প্রশাসন বা ট্রাফিক পুলিশের একার দায়িত্ব নয়। পরিবহন মালিক-শ্রমিক, সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি দপ্তর এবং সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।


বুধবার (২৮ অক্টোবর) "নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ"-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) রাঙ্গামাটি সার্কেলের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে আলোচনা সভা এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরানুল হক ভূঁইয়া এবং বিআরটিএ রাঙ্গামাটি সার্কেলের মোটরযান পরিদর্শক মো. সালাউদ্দিনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা।
আলোচনা সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক, যাত্রী ও পথচারী-সবার মাঝে সচেতনতা বৃদ্ধি অপরিহার্য। ট্রাফিক আইন সঠিকভাবে মেনে চলা, যানবাহনের ফিটনেস নিশ্চিত করা এবং দক্ষ ও প্রশিক্ষিত চালক তৈরির মাধ্যমে সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা সম্ভব।


সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তর, পরিবহন মালিক-শ্রমিক এবং সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে বক্তারা আরও বলেন, দুর্ঘটনা এড়াতে বেপরোয়া গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এবং ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা অবশ্যই পরিহার করতে হবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সড়ক দুর্ঘটনায় নিহত তিন জনের পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে ৫ লাখ টাকা করে মোট ১৫ লাখ টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম