ময়মনসিংহের তারাকান্দায় কাভার্ড ভ্যানের ধাক্কায় আরবিয়া ও রাবিয়া নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার) সকালে ময়মনসিংহ-শেরপুর সড়কের তারাকান্দার পশ্চিম তালদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু দুটি তারাকান্দার পশ্চিম তালদীঘি গ্রামের মোখলেছুর রহমানের দুই মেয়ে।
তারাকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাশিদ জানান, সকালে শিশু দুটির মা ফাতেমা আক্তার গৃহপরিচারিকার কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এ সময় তাঁর সঙ্গে ছিল দুই মেয়ে। পশ্চিম তালদিঘী এলাকায় ময়মনসিংহ-শেরপুর মহাসড়ক পারাপারের সময় ফুলপুরগামী একটি কাভার্ড ভ্যান তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
