ঢাকা, ১১ নভেম্বর ২০২৬, বুধবার, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে সিলেটে ঐক্যবদ্ধ সাংবাদিকদের সমাবেশ

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(১ সপ্তাহ আগে) ৩১ অক্টোবর ২০২৬, শনিবার, ১০:৫০ অপরাহ্ন

banglahour

‎
‎পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে সিলেটে ঐক্যবদ্ধ হয়েছেন সাংবাদিকরা। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদ সমাবেশ।
‎
‎শনিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে আয়োজিত এ সমাবেশে অংশ নেন সিলেটে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা। এতে একাত্মতা প্রকাশ করে অংশ নেয় সিলেটের বিভিন্ন সাংবাদিক সংগঠন।
‎
‎সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত। পেশাগত দায়িত্ব পালনের সময় হামলার শিকার দুই সাংবাদিকের ওপর হামলাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
‎
‎একই সঙ্গে ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিক নেতারা।
‎
‎
‎এর আগে বৃহস্পতিবার রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন সাংবাদিক রেজা রুবেল ও নিবেন্দু তালুকদার। গুরুতর আহত হন তারা। একই ঘটনায় আহত হন রোগীর স্বজনরাও।
‎
‎
‎সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং কর্মক্ষেত্রে স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশ তৈরিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ দাবি করেন সমাবেশে অংশ নেওয়া সাংবাদিকরা। হামলার বিচার না হওয়া পর্যন্ত প্রতিবাদ অব্যাহত রাখারও ঘোষণা দেন তার

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে সিলেটে ঐক্যবদ্ধ সাংবাদিকদের সমাবেশ
‎
‎পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে সিলেটে ঐক্যবদ্ধ হয়েছেন সাংবাদিকরা। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদ সমাবেশ।
‎
‎শনিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে আয়োজিত এ সমাবেশে অংশ নেন সিলেটে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা। এতে একাত্মতা প্রকাশ করে অংশ নেয় সিলেটের বিভিন্ন সাংবাদিক সংগঠন।
‎
‎সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত। পেশাগত দায়িত্ব পালনের সময় হামলার শিকার দুই সাংবাদিকের ওপর হামলাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
‎
‎একই সঙ্গে ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিক নেতারা।

‎এর আগে বৃহস্পতিবার রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন সাংবাদিক রেজা রুবেল ও নিবেন্দু তালুকদার। গুরুতর আহত হন তারা। একই ঘটনায় আহত হন রোগীর স্বজনরাও।

‎সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং কর্মক্ষেত্রে স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশ তৈরিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ দাবি করেন সমাবেশে অংশ নেওয়া সাংবাদিকরা। হামলার বিচার না হওয়া পর্যন্ত প্রতিবাদ অব্যাহত রাখারও ঘোষণা দেন তারা।
‎
‎
‎

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম