ঢাকা, ১১ নভেম্বর ২০২৬, বুধবার, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চাঁপাইনবাবগঞ্জে পরিত্যাক্ত অবস্থায় ১৯৪ বোতল নেশার সিরাপ ও ২০ বোতল মদ উদ্ধার

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(১ সপ্তাহ আগে) ২ নভেম্বর ২০২৬, সোমবার, ৮:১৫ অপরাহ্ন

banglahour

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিশেষ অভিযানে নেশার কফ রিলিফ সিরাপ, ফেয়ারডিল সিরাপ এবং বিদেশী মদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন সদস্যরা। সোমবার (২ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তীতে এই তথ্য নিশ্চিত করেছেন এসআরবি’র মিডিয়া সেল।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার তরিকুল ইসলাম জানান, আম বাগানের ভেতর পরিত্যাক্ত অবস্থায় কয়েকটি প্লাস্টিকের বস্তা পড়ে থাকার গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল রোববার দিবাগত রাত সাড়ে ১০টায় জেলার শিবগঞ্জ উপজেলার ১৩নং ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সতেরো রশিয়া চামাগ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় বাগানের ভেতর একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৯৮ বোতল কফ রিলিফ সিরাপ, ৯৬ বোতল ফেয়ারডিল সিরাপ, ১২ বোতল ম্যাজিক মোমেন্টস গ্রেইন ভোদকা বিদেশী মদ এবং ৮ বোতল রয়েল স্টেগ সুপিরিয়র হুইসকি বিদেশী মদ পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে এসআরবি-৫।

পরে উদ্ধারকৃত ১৯৪ বোতল নেশার সিরাপ ও ২০ বোতল বিদেশী মদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম