ঢাকা, ১১ নভেম্বর ২০২৬, বুধবার, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা দেয়ার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(১ সপ্তাহ আগে) ২ নভেম্বর ২০২৬, সোমবার, ৮:১৬ অপরাহ্ন

banglahour

 

পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যু পরবর্তী গার্ড অব অনার এবং দাফনে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সোমবার (০২ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের চত্ত্বরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

এ সময় পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশরীর মৃত্যুর পর তার লাশ রাতের আঁধারে চোরের মতো দাফন এবং তার মরদেহ নিয়ে জামায়াত শিবিরের কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বীর মুক্তিযোদ্ধারা বলেন, একাত্তরে জীবন বাজি রেখে দেশ স্বাধীন করার বিনিময়ে একজন বীর মুক্তিযোদ্ধাকে মৃত্যুর পর দাফনে বাধা দেশ ও জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক। একাত্তরের স্বাধীনতাবিরোধী ও লুটপাটকারীদের প্রেতাত্মারা আজও সক্রিয় থেকে নতুন করে তান্ডব চালানোর চেষ্টা করছে। আর তাই স্বাধীনতার পক্ষের সকল শক্তিকে অবিলম্বে একত্রিত হওয়ার আহ্বান জানিয়ে এই ঘটনার সাথে জড়িতদের সহযোগিতা না করে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করার জোড় দাবী জানানো হয়।  

ঘন্টাব্যাপি চলা প্রতিবাদ সমাবেশে জেলার বীর মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেন। 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম