ঢাকা, ৩ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাঙ্গামাটিতে রিজিয়ন কমান্ডারের বিদায় এবং নবাগত রিজিয়ন কমান্ডারের আগমন উপলক্ষে মতবিনিময় সভা

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(৫ ঘন্টা আগে) ২ নভেম্বর ২০২৬, সোমবার, ৮:২৩ অপরাহ্ন

banglahour


রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডারের বিদায় এবং নবাগত রিজিয়ন কমান্ডারের আগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
সোমবার (২ নভেম্বর) বিকেলে রাঙ্গামাটি রিজিয়নের আয়োজনে সেনাবাহিনী রিজিয়নের প্রান্তিক হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সেনাবাহিনী রাঙ্গামাটি রিজিয়নের বিদায়ী রিজিয়ন কমান্ডার (৩০৫ পদাতিক)
ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি, নবাগত রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার (৩০৫ পদাতিক ব্রিগেড)  ব্রিগেডিয়ার জেনারেল ইমতিয়াজ মাহমুদ, বিএসপি, এএফডব্লিউসি, পিএসসি।


এ সময় রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দিপু, জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিএসসি, রাঙ্গামাটি সদর জোন কমান্ডার মো: একরামুল রাহাত, জেলা বিএনপির সাধারন সম্পাদক এড. মামুনুর রশীদ মামুন, জেলা জামায়াতের আমির মো: আব্দুল আলীম, প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সাংবাদিক ফোরাম সভাপতি ও  দৈনিক গিরিদর্পণ সম্পাদক নন্দন দেবনাথ, প্রেস ক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক মনসুর আহম্মেদ, সাংবাদিক ফোরাম সাধারন সম্পাদক ইমতিয়াজ কামাল ইমন, জেলা পরিষদের সাবেক সদস্য হাবীব আজমসহ বিভিন্ন সরকারী বেসরকারী সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


মতবিনিময় সভায় রাঙ্গামাটির বিদায়ী রিজিয়ন কমান্ডার ব্রি:জে: নাজমুল হক বলেন, সেনাবাহিনী রাঙ্গামাটিতে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি এই অঞ্চলে বসবাসরত সকল সম্প্রদায়ের  সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আন্তরিকভাবে কাজ করছে। তিনি বলেন, আমার ২০ মাসের দায়িত্ব পালনকালীন সময়ে এখানে সকলের সহযোগিতা আমি পেয়েছি এবং রাঙ্গামাটিতে  কোন রকম সাম্প্রদায়িক উস্কানি বা সম্প্রীতি নষ্ট হয় এমন কোন কাজ কেউ করতে পারেনি। তিনি সহযোগিতার জন্য সকলকে ধন্যবাদ জানান এবং নবাগত রিজিয়ন কমান্ডারকেও একইভাবে সহায়তা করার আহবান জানান তিনি।


এ সময় রাঙ্গামাটি রিজিয়নের  নবাগত রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতিয়াজ মাহমুদ, বিএসপি, এএফডব্লিউসি, পিএসসি বলেন, সেনাবাহিনীর দায়িত্ব পালনের শুরুর দিকে পার্বত্য চট্টগ্রামে আমার কাজ করার সুযোগ হয়েছে। সেই হিসেবে পার্বত্য চট্টগ্রামে আমার কাজ করার অভিজ্ঞতা রয়েছে।  নতুন দায়িত্ব পালনে সহযোগিতার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।
সভায় আমন্ত্রিত অতিথিরা সভার শেষে উন্মুক্তভাবে আলোচনায় অংশ নেন।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম