ঢাকা, ৩ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী কার্যক্রমে বাধা পেয়ে বাড়িতে হামলা, ভাঙচুর ও টাকা-স্বর্ণালঙ্কার লুট; ককটেল-অস্ত্রসহ গ্রেপ্তার ২

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(১ ঘন্টা আগে) ৩ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ১২:৪৫ পূর্বাহ্ন

banglahour


​

​

চাঁপাইনবাবগঞ্জ সদরে স্থানীয় মাদক নির্মূল কমিটিকে কেন্দ্র  সদস্য  এক ব্যবসায়ীর বাড়িতে সশস্ত্র হামলা, ব্যাপক ভাংচুর এবং নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এসআরবি অ্যাকশন ব্যাটালিয়ন  অভিযান চালিয়ে ৩টি অবিস্ফোরিত ককটেল ও ১টি রামদাসহ দুই আসামিকে গ্রেপ্তার করেছে।

​ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় মাদক নির্মূল কমিটি গঠন ও মাদক ব্যবসায় বাধা দেওয়া নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে গত ২ নভেম্বর দুপুরে ১৫ থেকে ২০ জনের একটি মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদরের পাতানুর আলীর (৪৫) বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে।

​প্রতিবাদ করলে ১ নম্বর অভিযুক্ত মো. মজির (৪৫) নেতৃত্বে সন্ত্রাসীরা লোহার রড ও লাঠিসোটা দিয়ে ঘরবাড়িতে তাণ্ডব চালায়। খবর পেয়ে বাড়ির মালিক পাতানুর আলী ও তাঁর পরিবারের সদস্যরা বাধা দিলে অভিযুক্ত মেহেদী (২৯), ইশহাক (৩০), মারুফ (২৫), হেলাল (২৬) ও সোহানসহ (২৭) সঙ্গীরা তাঁদের ওপর হামলা চালায়। হামলাকারীদের বেধড়ক পিটুনি ও রডের আঘাতে বাদী ও তাঁর পরিবারের একাধিক সদস্য গুরুতর জখম হন।

​অভিযোগে আরও জানানো হয়, তাণ্ডব চলাকালে হামলাকারীরা শয়নকক্ষের আলমারি ভেঙে ব্যবসার সংরক্ষিত নগদ ৪ লাখ ৫০ হাজার টাকা এবং ৩ ভরি স্বর্ণালঙ্কার (যার আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ টাকা) লুট করে নিয়ে যায়। এতে ঘরের ভাঙচুরসহ আনুমানিক আরও ২ লাখ টাকার ক্ষতি হয়। যাওয়ার সময় তারা প্রাণনাশের হুমকি দেয়।

​পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করেন।

​ঘটনার পর অভিযান চালিয়ে র‌্যাব/এসআরবি ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ৩টি অবিস্ফোরিত ককটেল ও ১টি রামদা উদ্ধার করে এবং ঘটনার সঙ্গে জড়িত দুজন আসামিকে গ্রেপ্তার করে।

​এ বিষয়ে ভুক্তভোগী পাতানুর আলী বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করায় এজাহার দিতে কিছুটা বিলম্ব হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।

​চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন আকন্দ জানান, লিখিত অভিযোগ ও উদ্ধারকৃত আলামতের ভিত্তিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম