ঢাকা, ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বান্দরবানের চিম্বুক রেঞ্জে ২৭ কিলোমিটার সড়কে পরিচ্ছন্নতা অভিযান।

সারাদেশ | শহিদুল আলম। বান্দরবান প্রতিনিধি।

(১ দিন আগে) ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ১:২৩ অপরাহ্ন

banglahour

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক বান্দরবানের চিম্বুক রেঞ্জের ২৭ কিলোমিটার এলাকা জুড়ে রাস্তার দুই পাশে জঙ্গল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে বান্দরবান-চিম্বুক-নীলগিরি সড়কে এই অভিযান শুরু হয়।

অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী রাজপুত্র সাচিংপ্রু জেরী এমপি।
অভিযান চলাকালে সড়কের দুই পাশের ঝোপ-জঙ্গল,আগাছা ও ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। এতে সড়কটি চলাচলের জন্য আরও নিরাপদ ও দৃষ্টিনন্দন হয়ে উঠেছে।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও পরিবেশের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন করা সবার কর্তব্য। পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

পরিচ্ছন্নতা অভিযানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় ম্রো সম্প্রদায়ের নারী-পুরুষ অংশ নেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম