ঢাকা, ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জামালপুরে ট্রাকচাপায় ৪ জন নিহত, আহত-২

সারাদেশ | আলী আকবর। জামালপুর প্রতিনিধি।

(১ দিন আগে) ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ১:২৬ অপরাহ্ন

banglahour

 


জামালপুরের মেলান্দহে ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রীসহ ৪ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৩ জন একই পরিবারের সদস্য। তাঁদের মধ্যে রয়েছেন স্বামী, স্ত্রী ও আট মাস বয়সী এক শিশুসন্তান। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার সকাল ১০ টায় জামালপুর- মেলান্দহ সড়কের বৈঠামারী বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারী এলাকার মোরশেদ আলম (২৫), তাঁর স্ত্রী ইকরামা (২৩) ও তাঁদের আট মাস বয়সী মেয়ে রিফা।

স্থানীয় সূত্রে জানা যায়, মেলান্দহ  থেকে একটি অটোরিকশা জামালপুরের দিকে যাবার সময় পেছন থেকে একটি ট্রাক অটোরিকশাকে এবং বিপরিত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হলে শওকত হাসান লিখন নামে আরো একজন মারা যান। তার বাড়ি মেলান্দহের শাহজাদপুরে।

মেলান্দহ থানার ওসি এটিএম মাহমুদুল হক জানান,  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার এবং ঘাতক ট্রাকটি আটক করেছে।

মর্মান্তিক এই দুর্ঘটনায চারজন নিহতের খবর পেয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে গভীর শোক প্রকাশ করেছেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।  এ সময় তিনি নিহত এবং আহতদের পরিবারকে সরকারিভাবে ক্ষতিপূরণ এবং দুর্ঘটনার কারন অনুসন্ধান করে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহনের আশ্বাস ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম