"করবো সমবায় গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে মোংলায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা সমবায় অফিসার মো. জুবাইর হোসেন'র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অর্থিতা হাওলাদার।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা বিএনপির সভাপতি আ: মান্নান হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান মানিক, মুক্তিযোদ্ধা সংসদ মোংলা উপজেলার আহবায়ক মো: আবু হানিফ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা পীযূষ রায়, মোংলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মতিউর রহমান, সমাজ সেবা অফিসার মোঃ মাসুদ রানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা যাদব চন্দ্র রায়, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সবুজ বৈরাগী, জনস্বাস্থ্য প্রকৌশলী সোহান, উপজেলা নির্বাচন অফিসার মোঃ কবির, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম নুর জনি, অগ্রণী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর পীযূষ কান্তি মজুমদারসহ সমবায়ী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শ্রেষ্ঠ সংগঠন ও শ্রেষ্ঠ সমবায়ীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
