ঢাকা, ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বান্দরবানে কসাইপাড়া পাহাড়ি ঝিরি থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার

সারাদেশ | শহিদুল আলম। বান্দরবান প্রতিনিধি।

(৩ ঘন্টা আগে) ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ৭:৩২ অপরাহ্ন

banglahour

বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে পড়ে থাকা অবস্থায় শরীফ (৩৮) নামে স্থানীয় এক যুবদল নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) সকালে জেলা শহরের কসাইপাড়া এলাকার পাহাড়ি ঝিরি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শরীফ শহরের তালুকদারপাড়ার বাসিন্দা জহিরের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে স্থানীয়রা কাজ করতে গেলে ঝিরিতে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়। নিহত ব্যক্তি পৌর যুবদলের ৯ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক। ঝিরিতে পা পিছলে পড়ে গিয়ে এ মৃত্যু হতে পারে বলে ধারণা করছে স্থানীয়রা।

এ বিষয়ে বান্দরবান জেলার পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, শহরের কসাইপাড়া এলাকার একটি ঝিরি থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম