ঢাকা, ১১ নভেম্বর ২০২৬, বুধবার, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাজবাড়ীতে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, বাবা-মাসহ ৪ জনকে মারধর

সারাদেশ | ইমরান খান। রাজবাড়ী প্রতিনিধি।

(৩ ঘন্টা আগে) ১১ নভেম্বর ২০২৬, বুধবার, ৩:৪৫ অপরাহ্ন

banglahour

রাজবাড়ীর পাংশায় যুগান্তর মাল্টিমিডিয়ার ইনচার্জ অমিত হাসান রবিনের গ্রামের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় তাঁর বাবা-মা, বোন ও ভাবিকে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার পাট্টা ইউনিয়নের গোলাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে ব‌লে জানায় পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম ।

এ ঘটনায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন সাংবাদিক রবিনের বাবা গোলাম মোস্তফা লুলু বিশ্বাস, মা ডলি আক্তার, বোন ঐশি আক্তার ও ভাবি শাহানা খাতুন।

র‌বি‌নের প‌রিবা‌রের অ‌ভি‌যোগ, রাত ১১ টার দি‌কে ২০ থেকে ৩০ জনের একটি দল তা‌দের বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা পরিবারের সদস্যদের সদস্যদের মারধর করে এবং বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে চ‌লে যায়।

পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম বলেন,সাংবা‌দিক অ‌মিত হাসান র‌বি‌নের বাবা গোলাম মোস্তফা লুলু ইউ‌নিয়ন কৃষক লী‌গের সভাপ‌তি।তার ভাই র‌নি গতকাল রা‌তে পুই‌জোর বাজা‌রে আওয়ামীলী‌গের মি‌ছিল ক‌রে। এর পরই তা‌দের বা‌ড়ি‌তে হামলা হয়।

ওসি শেখ মঈনুল ইসলাম আরও ব‌লেন, খবর পে‌য়ে পু‌লিশ রা‌তেই ঘটনা স্থ‌লে যায়। এখ‌নো ওই বা‌ড়ি‌তে পু‌লিশ সদস‌্যরা আ‌ছে। আমরা রা‌তেই মামলা দি‌তে ব‌লে‌ছিলাম কিন্তু তারা ব‌লে‌ছে সকা‌লে মামলা কর‌বে।  মামলা দা‌য়ে‌রের পর আইনগত ব‌্যবস্থা নেওয়া হ‌বে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম