ঢাকা, ১৫ নভেম্বর ২০২৬, রবিবার, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

গত ১৭ বছর কিশোরগ্যাং ও মাদক ব্যবসায়ীদের রাষ্ট্রীয়ভাবে পূষ্ঠপোষকতা করা হয়েছে। প্রতিমন্ত্রী শরীফুল আলম

সারাদেশ | সোহেল চৌধুরী। কিশোরগঞ্জ প্রতিনিধি।

(১২ ঘন্টা আগে) ১৪ নভেম্বর ২০২৬, শনিবার, ৫:৫৬ অপরাহ্ন

banglahour


গত ১৭ বছর কিশোরগ্যাং ও মাদক ব্যবসায়ীদের রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম।

আজ দুপুরে কিশোরগঞ্জ শহরে চুরি, ছিনতাই ও কিশোরগ্যাং নির্মূলে জেলা পুলিশের উদ্যোগে স্থাপিত সিসি ক্যামেরার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, বিএনপি আগে ক্ষমতায় থাকাকালে কিশোরগ্যাংয়ের কোনো নাম শোনা যায়নি। বর্তমানে বিএনপির কোনো নেতাকর্মী এসব অপরাধে জড়িত থাকলেও ছাড় দেওয়া হবে না। অতীতে রাষ্ট্রীয়ভাবে মাদক ও বিভিন্ন অপরাধে পৃষ্ঠপোষকতা ও উৎসাহ দেওয়া হয়েছে। বর্তমান সরকার এসব বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। অপরাধী যে দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে প্রশাসনকে সহযোগিতা করতে বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

এসময় কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক সোহানা নাসরিন ও পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম