ঢাকা, ১৫ নভেম্বর ২০২৬, রবিবার, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সংবাদ সম্মেলন: পার্বত্য চুক্তি বাতিল অথবা সংশোধনের দাবি

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(১২ ঘন্টা আগে) ১৪ নভেম্বর ২০২৬, শনিবার, ৫:৫৯ অপরাহ্ন

banglahour


পার্বত্য অঞ্চলে সাংবিধানিক অধিকার বঞ্চিত ও নিপীড়িত জনতার অধিকার আদায়ের আন্দোলনে সোচ্চার সংগঠন‘ পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)’-এর উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় রাঙ্গামাটির কাঠালতলীস্থ মৃধাভবন (৩য় তলা)-এর কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের দাবি ও সুপারিশ সম্বলিত প্রচারপত্র বিতরণ উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙ্গামাটি জেলা সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিক, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও খাগড়াছড়ি জেলা আহ্বায়ক আব্দুল মজিদ, চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক এম এ আমিন, মহিলা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোরশেদা আক্তার এবং যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি নূর হোসেন।


সভায় আরও বক্তব্য রাখেন, পিসিসিপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ, রাঙ্গামাটি জেলা আহ্বায়ক আলমগীর হোসেন, খাগড়াছড়ি জেলা সভাপতি মুজাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. মেহেদী। এ সময় রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, চট্টগ্রাম, ঢাকা মহানগরীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনাসভা শেষে কেক কেটে আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়।


সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাজী মুজিবুর রহমান বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য পূর্বে যে চুক্তি সম্পাদিত হয়েছিল, তার মাধ্যমে কাক্সিক্ষত শান্তি প্রতিষ্ঠিত হয়নি; বরং এলাকায় অস্ত্রবাজি, গুম, খুন ও সন্ত্রাস বৃদ্ধি পেয়েছে। বক্তারা এই চুক্তিকে একটি ‘অশুভ ও কালো চুক্তি’ হিসেবে আখ্যায়িত করে তা বাতিলের জোরালো দাবি জানান।
তিনি আরো বলেন, যদি চুক্তি পুরোপুরি বাতিল করা সম্ভব না হয়, তবে সংবিধানের যেসব ধারায় এ অঞ্চলের সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে, সেগুলোর প্রয়োজনীয় সংশোধন আনতে হবে। এখানে বসবাসকারী সকল স্টেক হোল্ডার ও অংশীজনদের সাথে সমন্বয় করে এবং সকল সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করার মাধ্যমে চুক্তিটি রিভিউ (পুনঃমূল্যায়ন) করা যেতে পারে। তবে এ বিষয়ে রাষ্ট্র প্রধান ও সরকার প্রধানের চূড়ান্ত সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে বলে জানানো হয়।


এ ছাড়া সংবাদ সম্মেলনে অতীতে সংঘটিত বিভিন্ন হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে কাজী মুজিবুর রহমান বলেন, পাহাড়ে সংঘটিত হত্যা ও সংঘাতের ঘটনায় জড়িতদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে। পার্বত্য চট্টগ্রামে শিক্ষা, চাকরি এবং উন্নয়ন কর্মকাণ্ডে বিদ্যমান বৈষম্য দূর করে সকল জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।


আলোচনা সভায় বক্তারা বলেন, পাহাড়ে শিক্ষা ও চাকরির ক্ষেত্রে বিরাজমান কোটা পদ্ধতির কারণে একটি বড় জনগোষ্ঠী পিছিয়ে পড়ছে। কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীকে বঞ্চিত রেখে পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা সম্ভব নয় বলে তারা মন্তব্য করেন। এ সময় বক্তারা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে উপজাতি কোটার কারনে একটি গোষ্ঠী বিশেষ সুবিধা পাচ্ছে, অন্যদিকে বাঙালিসহ কিছু ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে, এছাড়াও পার্বত্য জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অধীনে চাকরি ও শিক্ষাবৃত্তিসহ বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা বণ্টনে বাঙালি এবং কয়েকটি প্রান্তিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হচ্ছে।


দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সভায় পিসিসিপি নেতারা বলেন, পার্বত্য চট্টগ্রামে আলাদা বিশেষ মর্যাদাবা ফেডারেল কাঠামোর স্বায়ত্তশাসনের যে দাবি তোলা হচ্ছে, তা বাংলাদেশের একক রাষ্ট্র কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক। তারা এ ধরনের দাবিকে পাহাড়ে কথিত ‘জুম্মল্যান্ড’ প্রতিষ্ঠার ষড়যন্ত্রের অংশ হিসেবে অভিহিত করেন। 
এছাড়া, সাজেকে অবরোধের নামে জনজীবনে অস্থিরতা সৃষ্টির তীব্র প্রতিবাদ জানানো হয় সভা থেকে। পার্বত্য চট্টগ্রামে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সশস্ত্র তৎপরতা ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান ও আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান বক্তারা।


সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন দাবি ও সুপারিশ সংবলিত প্রচারপত্র উপস্থিত সাংবাদিকদের মাঝে বিতরণ করা হয়।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম