ঢাকা, ২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

“ইউএনআরডব্লিউএর জন্য বাড়তি সহায়তা ও মানবিক প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান”

বিশ্ব | তাহিরুল ইসলাম। বিশেষ প্রতিনিধি।

(৪ ঘন্টা আগে) ২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ৬:৪০ পূর্বাহ্ন

banglahour

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সহায়তা সংস্থা ইউএনআরডব্লিউএ (UNRWA)-এর কার্যক্রম লাখো ফিলিস্তিনি শরণার্থীর জন্য অপরিহার্য বলে উল্লেখ করা হয়েছে। সংস্থাটি স্বাস্থ্যসেবা, শিক্ষা, পানি সরবরাহ ও স্যানিটেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা প্রদান করে আসছে।

এক মন্ত্রীপর্যায়ের বৈঠকে বক্তারা বলেন, ক্রমবর্ধমান মানবিক চাহিদা ও তীব্র আর্থিক সংকটের মধ্যেও ইউএনআরডব্লিউএ অসাধারণ চ্যালেঞ্জের মুখে কাজ চালিয়ে যাচ্ছে। এ অবস্থায় সংস্থাটির কার্যক্রম অব্যাহত রাখা এবং এর ওপর নির্ভরশীল জনগোষ্ঠীকে সহায়তা করা আন্তর্জাতিক সম্প্রদায়ের নৈতিক, আইনি ও বাস্তবিক দায়িত্ব।

বৈঠকে তিনটি অগ্রাধিকার তুলে ধরা হয়। এগুলো হলো— শান্তি ও নিরাপত্তার ভিত্তিতে পাশাপাশি দুটি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে একটি বিশ্বাসযোগ্য রাজনৈতিক প্রক্রিয়াকে সমর্থন করা; আন্তর্জাতিক মানবিক আইনের আলোকে মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ নিশ্চিত করা; এবং জাতিসংঘ সাধারণ পরিষদ প্রদত্ত ম্যান্ডেট বাস্তবায়নের জন্য ইউএনআরডব্লিউএকে প্রয়োজনীয় আর্থিক ও অন্যান্য সম্পদ সরবরাহ করা।

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম