ভৈরবে প্লাষ্টিকের দানাদার কারখানায় চলন্ত মেশিনে কাপড় পেচিয়ে নারী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে । পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে । নিহত নারী শ্রমিকের নাম রত্না বেগম। সে একই কারখানার শ্রমিক সজীব মিয়ার স্ত্রী বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বামী জানান, নিহত রত্না বেগম ও তার স্বামী সজীব মিয়া দীর্ঘদিন ধরে শহরের তাতাঁরকান্দি গ্রামে অবস্থিত মোঃ গোলাম ইসতিয়াক ইউনিকের প্লাস্টিকের দানাদার মিলে কাজ করতেন।
আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে চলন্ত মেশিনে কাপড় পেচিয়ে সে পড়ে যায় । পরে গিয়ে মোটরের ফিতার সাথে তার মাথার চুল প্যাচ লেগে ঘটনাস্থলে সে মারা যায় । ঘটনার সময় তার স্বামী কারখানায় ছিলেন না। পরে খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায় ।
এ বিষয়ে কারখানার মালিক গোলাম ইসতিয়াক ইউনিক জানান,ঘটনার সময় সে কারখানায় ছিলেননা। খবর পেয়ে সে কারখানায় এসে দূর্ঘটনার বিষয়টি জানতে পারে।
এ বিষয়ে ভৈরব থানার উপ- পরিদর্শক শক্তি পদ মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য থানায় আনা হয়েছে । আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
