ঢাকা, ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মুঠোফোনে প্রধানমন্ত্রী ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়েছে আওয়ামী লীগ

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(৬ ঘন্টা আগে) ১৯ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৮:২৪ অপরাহ্ন

banglahour

 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে খুলনা-মাওয়া মহাসড়কের ঘোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে দলটির নেতাকর্মীরা জানিয়েছেন। ঘটনার সময় তার সঙ্গে থাকা বিএনপি নেতা মো. মঈন উদ্দিন আহমেদ ময়েন ও গাড়িচালক হাসান প্রাণে রক্ষা পেয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন।


বিএনপি দ নেতাদের পক্ষ থেকে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে এ ঘটনার অভিযোগ তোলা হয়েছে।


ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন জানান, তারা একটি প্রাইভেটকারে করে ঢাকা থেকে বাগেরহাটের উদ্দেশ্যে আসছিলেন। যাত্রাপথে মহাসড়কের বেশ কয়েকটি স্থানে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল। সেসব বাধা পেরিয়ে ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে একদল অস্ত্রধারী ব্যক্তি তাদের গাড়িটির গতিরোধ করে এবং ভাঙচুর চালায়। এ সময় হামলাকারীরা তাদের কাছে থাকা নগদ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয় এবং মানিব্যাগ ও ফোন তল্লাশি করে তাদের মারধর করে।


ময়েন আরও বলেন, এক পর্যায়ে হামলাকারীরা আমাকে এবং গাড়িচালক হাসানকে ছেড়ে দেয়। তবে মনিরুল হক ফরাজির মুঠোফোনে প্রধানমন্ত্রীর ছবিসহ দলীয় বিভিন্ন কার্যক্রমের ছবি দেখতে পেয়ে তারা ‘বিএনপি, বিএনপি’ বলে চিৎকার শুরু করে এবং তাকে ধরে নিয়ে যায়। পরে গাড়িটি ঘটনাস্থলে ফেলে রেখে আমি ও চালক কোনোমতে জীবন বাঁচিয়ে ফিরে আসি।
বর্তমানে তারা মোল্লাহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ হারুন অর রশীদের কার্যালয়ে অবস্থান করছেন বলে জানান ময়েন। তিনি উল্লেখ করেন, বিষয়টি জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে অবহিত করা হয়েছে এবং দলীয়ভাবেও মনিরুল হক ফরাজির সন্ধানে তৎপরতা চালানো হচ্ছে।


এ বিষয়ে বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম বলেন, শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েনের মাধ্যমে আমরা মনিরুল হক ফরাজির অপহরণের বিষয়টি জানতে পেরেছি। তাকে উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে এবং সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি জানানো হয়েছে। এ ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করে তিনি অভিযোগ করেন, দলটি যে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত, এই ঘটনাই তার প্রমাণ।


অন্যদিকে, বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম এ প্রসঙ্গে জানান, মনিরুল হক ফরাজির বিষয়টি তিনি সংবাদকর্মীদের মাধ্যমেই জেনেছেন। পুলিশ ঘটনার প্রকৃত তথ্য উদ্ঘাটনে খোঁজখবর নিচ্ছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম