ঢাকা, ২৩ নভেম্বর ২০২৬, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভৈরবে আওয়ামী লীগের সম্পাদক সহ শতাধিক নেতার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা

সারাদেশ | এম এ হালিম। ভৈরব প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ২২ নভেম্বর ২০২৬, রবিবার, ১০:৪২ অপরাহ্ন

banglahour

ভৈরবে কার্যক্রম নিষিদ্ধ   উপজেলা আওয়ামী লীগের সাধারণ  সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টুসহ ২৮ জনের নাম উল্ল্যেখসহ শতাধিক নেতার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ । 
রাস্তায় টায়ার জ্বালিয়ে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনায় 
গত ২০ নভেম্বর শুক্রবার রাতে  এসআই মোঃ সাখাওয়াত হোসেন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেছেন।   মামলার এজাহারে ২ নং আসামী করা হয়েছে নিষিদ্ধ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ(৫০), সহ- সভাপতি মামুন (৫৫), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক খলিলুর রহমান (৫৬),  উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাধারন সম্পাদক মোঃ আবুল মনসুর (৬৫) , পৌরসভার সাবেক মেয়র ইফতেখার হোসেন বেণু, যুবলীগ নেতা ইকবাল হোসেন (৫৪), অরুন আল আজাদ (৫) পৌর আ,লীগ নেতা মঈন (৪৫) সহ  স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাদেন নাম মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। 
মামলার এজাহারে জানাযায়,  অভিযুক্তরা গত কয়েকদিন যাবত ভৈরব শহরে রাস্তায় টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি, থানার সামনে ককটেল বিস্ফোরণ, সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানো, রাষ্ট্রের কার্যক্রমকে বাধাগ্রস্থ করাসহ সরকারকে উৎখাত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। 


গত ১ সপ্তাহ আগেও রাস্তায় টায়ার পুড়ে যানবাহন চলাচলে বাধা সৃষ্টিসহ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০ জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা  দায়ের করেছে। এই মামলার আসামীরাও নিষিদ্ধ আওয়ামী লীগসহ দলের অংগসংগঠনের নেতাকর্মী। 
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ মাহবুবুর রহমান দুটি মামলা দায়েরের  কথা স্বীকার করে জানান , মামলার আসামীরা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রসহ সাধারণ মানুষের জানমালের ক্ষতি করেছে। একারনে পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছে ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম