ঢাকা, ২৪ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

অভিনেত্রী জ্যোতিকে জিজ্ঞাসাবাদে ১০ দিনের রিমান্ড আবেদন

বিনোদন | নিজস্ব প্রতিবেদক।

(২ ঘন্টা আগে) ২৪ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩:৫৮ অপরাহ্ন

banglahour

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর ভাটারা থানায় দায়ের করা এক হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের উপপরিদর্শক মুর্শিদুল আলম ঢাকার মেট্রোপলিটন আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করেন, যা শুনানির জন্য আদালত বুধবার দিন ধার্য করেছে।

গত ১৮ নভেম্বর উত্তরা থেকে জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করা হয় এবং ১৯ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়।

তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে পলাতক আসামি শনাক্তকরণ, অপরাধে অন্যদের ভূমিকা ও যোগাযোগ উদঘাটন, আগ্নেয়াস্ত্রসহ আলামত উদ্ধার, সাক্ষ্য-প্রমাণ যাচাই এবং আর্থিক লেনদেন ও সমন্বয় খতিয়ে দেখার কথা উল্লেখ করেছেন।

২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ভাটারা থানায় গুলিবিদ্ধ এনামুল হকের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম রয়েছে। এ মামলায় এজাহারভুক্ত ২১৬ নম্বর আসামি জ্যোতিকা জ্যোতি।

বিনোদন থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম