ঢাকা, ২৩ নভেম্বর ২০২৬, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পাপন মৃধা এখন ‘খোকাবাবু’

বিনোদন | নিজস্ব প্রতিবেদক।

(১৩ মিনিট আগে) ২৩ নভেম্বর ২০২৬, সোমবার, ৪:০৭ অপরাহ্ন

banglahour

তরুন মডেল ও অভিনেতা পাপন মৃধা অভিনীত নতুন গান ‘খোকাবাবু’। আইটেম ঘরানার এই গানটিতে কণ্ঠ দিয়েছেন মালা চৌধুরী। গানটির কথা ও সুর করেছেন রাসেল কবির এবং সংগীতায়োজন করেছেন শিবলু মাহমুদ। গানটির ভিডিও পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন। ক্যামেরায় ছিলেন মুজাহিদ।

গানটি প্রসঙ্গে অভিনেতা পাপন মৃধা বলেন, “এ পর্যন্ত ৫০টিরও বেশি মিউজিক ভিডিওতে কাজ করেছি। তবে আমার কাছে এই গানটি একটু ভিন্ন ধরনের মনে হয়েছে। কারণ, ভিডিও পরিচালক সৌমিত্র ঘোষ ইমন আমাকে এখানে সম্পূর্ণ ভিন্নভাবে উপস্থাপন করেছেন। একটি বিশেষ চরিত্রের মাধ্যমে দর্শক আমাকে দেখতে পাবেন, আর সেই চরিত্রটি হলো একজন পুলিশ কর্মকর্তার।”

বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে পাপন মৃধা আরও বলেন, “গত মাসে একটি সিনেমার কাজ শেষ করেছি। সামনে আরও তিন-চারটি সিনেমার কাজ হাতে রয়েছে। সেসব সিনেমায় দর্শক আমাকে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখতে পাবেন। বিশেষ করে অ্যাকশনধর্মী ও থ্রিলার চরিত্রেও অভিনয় করতে দেখা যাবে আমাকে।

এ ছাড়াও বেশ কিছু মিউজিক ভিডিওর কাজ চলমান রয়েছে। কয়েকটি গানের শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে, আর কিছু গানের শুটিং সামনে হবে। সব কাজ সম্পন্ন হওয়ার পর পর্যায়ক্রমে গানগুলো দর্শকদের জন্য প্রকাশ করা হবে।”

পরিশেষে, ভক্ত-অনুরাগীদের উদ্দেশ্যে পাপন মৃধা বলেন, “আমার জন্য সবাই দোয়া করবেন, যেন ভালো কাজের মাধ্যমে সব সময় আপনাদের ভালোবাসা ও সান্নিধ্যে থাকতে পারি।”

বিনোদন থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম