ঢাকা, ২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সমুদ্রসীমা ও সার্বভৌমত্ব রক্ষার শপথ নিয়ে নৌবাহিনীতে ৪৬৭ নবীন নাবিক

সারাদেশ | মনিরুল ইসলাম। কুয়াকাটা প্রতিনিধি।

(৩৭ মিনিট আগে) ২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ২:৪১ অপরাহ্ন

banglahour

দেশের সমুদ্রসীমা ও সার্বভৌমত্ব রক্ষার শপথ নিয়ে বাংলাদেশ নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন ৪৬৭ নবীন নাবিক। পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে ২২ সপ্তাহের কঠোর প্রশিক্ষণ শেষে শিক্ষা সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে তাঁদের প্রশিক্ষণ সম্পন্ন হয়।

রবিবার আয়োজিত কুচকাওয়াজে প্রধান অতিথি ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খালেদ মিসবাহ উল আজীম। তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ শেষে কৃতিত্বপূর্ণ নবীন নাবিকদের মধ্যে পদক বিতরণ করেন।

সর্বোচ্চ কৃতিত্বের জন্য মো. সজান মাহমুদ নৌপ্রধান পদক, মো. জাহিদুল ইসলাম কমল পদক এবং মো. শাকিল হাসান শের-ই-বাংলা পদক লাভ করেন।

নৌবাহিনী প্রধান নবীন নাবিকদের সততা, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান। দেশের বিশাল সমুদ্রসীমা রক্ষা ও শক্তিশালী নৌবাহিনী গড়ে তুলতে নবীন নাবিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খালেদ মিসবাহ উল আজীম।

কুচকাওয়াজের মধ্য দিয়ে নবীন নাবিকরা আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে যোগ দিয়ে দেশ ও জাতির প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের শপথ নেন।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম