ঢাকা, ২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জামালপুরে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোশারফ হোসেনের উঠান বৈঠক

সারাদেশ | আলী আকবর। জামালপুর প্রতিনিধি।

(৩৬ মিনিট আগে) ২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ২:৪২ অপরাহ্ন

banglahour

 


​জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ধোপাকুড়ি গ্রামে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মোশারফ হোসেনের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রাতে ধোপাকুড়ি গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এই বৈঠকে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১নং কেন্দুয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও বিএনপি থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মোশারফ হোসেন বলেন,​"আমার প্রিয় নেতা অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন ভাই এবং সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন মিলন ভাই যদি আমাকে দলীয় মনোনয়ন দেন, ইনশাআল্লাহ আপনাদের যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তাতে আমি বিপুল ভোটে নির্বাচিত হব। আমি আপনাদেরই ইউনিয়নের সন্তান আজ থেকে মনে করবেন আমি আপনাদের এই ওয়ার্ডের সন্তান। আমি আমার নিজের গ্রামকে যেভাবে দেখি, আপনাদের ওয়ার্ডকেও ঠিক একইভাবে দেখব। আমি জনগণের সেবক হয়ে কাজ করতে চাই; আপনাদের দোয়া ও ভালোবাসা চাই।"
আমি এই ১নং কেন্দুয়া ইউনিয়নকে একটি টেকসই উন্নয়নমুখী, আধুনিক, নিরাপদ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার চাই।

​উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন  ১নং কেন্দুয়া ইউনিয়ন যুবদলের সভাপতি হারুনুর রশিদ গেন্দা, সিনিয়র সহ-সভাপতি আখতারুজ্জামান লিটন, ১২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিক হোসেন, ৭নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তুহিন হোসেন এবং কেন্দুয়া ইউনিয়ন জিয়া পরিষদের সভাপতি আনোয়ার হোসেন।
​বক্তারা প্রার্থী মোশারফ হোসেনের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, বিগত দিনে তিনি যে পরিমাণ মামলা-হামলার শিকার হয়েছেন, সে বিষয়টি বিবেচনায় নিয়ে অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুনের এই তরুণ নেতাকেই দলীয় মনোনয়ন দেওয়া প্রয়োজন বলে তারা মনে করেন।

​বৈঠকে নারী-পুরুষসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম