ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ট্রানজিট সুবিধা নিয়ে এখন থেকে বাংলাদেশিরা সৌদি আরবে ওমরাহ পালন করতে পারবেন

ধর্ম | নিজস্ব প্রতিবেদক

(২ বছর আগে) ২৩ আগস্ট ২০২৩, বুধবার, ৫:৫২ অপরাহ্ন

banglahour

ঢাকা: রাজকীয় সৌদি আরব সরকারের হজ ও ওমরাহ মন্ত্রী’র সফরে বাংলাদেশ ও সৌদি আরব ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশের পারস্পরিক বন্ধনকে আরও শক্তিশালী ও সুদৃঢ় করবে বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান,এমপি। 

তিনি আরও বলেছেন, হজমন্ত্রীসহ এই প্রতিনিধি দলের সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। ট্রানজিট সুবিধা নিয়ে এখন থেকে বাংলাদেশিরা সৌদি আরবে ওমরাহ পালন করতে পারবেন। এ ভিসা সুবিধা শুধু সৌদিয়া এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের যাত্রীদের ৪ দিনের জন্য দেওয়া হবে মর্মে সৌদি হজ মন্ত্রী জানান।

বুধবার (২৩ আগস্ট) সকালে মন্ত্রণালয়ের সভাকক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান,এমপি রাজকীয় সৌদি আরব সরকারের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সাথে দ্বি-পাক্ষিক বৈঠকের পর ব্রিফিংকালে এসব কথা বলেন।  

ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান আরও জানান, হজের খরচ কমানোর ব্যাপারেও দাবী জানানো হয়েছে। এ ব্যাপারে সৌদি আরব সরকার বিষয়সমূহ বিবেচনা করবে বলে জানিয়েছেন।    

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ বলেন, সৌদিতে প্রায় ২৮ লাখ বাংলাদেশি কর্মী পরিশ্রম করে দেশটির অগ্রযাত্রায় ভূমিকা রাখছেন। মক্কা-মদীনায় সেবার মান বৃদ্ধিতে সৌদি আরব সরকার অনেক কর্মসূচী নিয়েছেন। নুসুক প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে হজসেবা আরও সহজে পাওয়া যাবে। হজ করতে এখন আর মাহরাম লাগবে না। এখন থেকে ওমরা যাত্রীরা ৩০ দিনের পরিবর্তে ৯০ দিনের ওমরা ভিসা পাবেন। পবিত্র মক্কা-মদীনাসহ সৌদির যেকোন শহরে বেড়াতে পারবে।  

প্রেস ব্রিফিংকালে সৌদি সফররত প্রতিনিধি দলের সদস্য তিন জন উপ-মন্ত্রী, ঢাকাস্থ সৌদি দূতাবাসের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আলদাহাইলান, ধর্ম বিষয়ক মন্ত্রণলায়ের সচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার, হাব-সভাপতি এম শাহাদাত হোসেন তসলিমসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

ধর্ম থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯