নিউজ ডেস্ক: নিখোঁজের ৪ দিন পরে নারায়ণগঞ্জ বন্দর উপজেলা থেকে মো: কায়েস (১৫) নামে এক কিশোর মিশুক চালকের হাত-পা বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কায়েস (১৫) নবীগঞ্জ নোয়াদ্দা এলাকার মোঃ কাশেম মিয়ার ছেলে।
শনিবার (১ অক্টোবর) সকালে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কান্দিপাড়া নরপদি এলাকার একটি ঝোঁপ থেকে ওই লাশ উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
এদিকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার একটি ফাঁকা বাড়ি থেকে মা ও দুই ছেলের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন- উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের মৌপুর নতুনপাড়ার সুলতানের স্ত্রী মোছা. রওশন আরা (৪০), ছেলে জিহাদ (১০) ও মাহিম (৩)। বেলকুচি থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।