ঢাকা, ৯ আগস্ট ২০২৬, রবিবার, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

প্রধানমন্ত্রী পার্বত্য অঞ্চলের মানুষের কল্যাণে অত্যন্ত আন্তরিক

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ৪ নভেম্বর ২০২২, শুক্রবার, ৩:৫৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:৩৫ অপরাহ্ন

banglahour

বান্দরবান: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য অঞ্চলের মানুষের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে সকল প্রকার সহযোগিতা প্রদান করে যাচ্ছেন। তিনি পার্বত্য অঞ্চলের মানুষের কল্যাণের জন্য অত্যন্ত আন্তরিক। 

আজ (শুক্রবার ০৪ নভেম্বর, ২০২২) দুপুরে বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলার ৪ নং নোয়াপতং ইউনিয়নের বাগমারা বাজারে দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন, গবাদি পশু-ছাগল, কৃষি উপকরণ-স্প্রে মেশিন, ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন।

অনুষ্ঠানে মন্ত্রী রোয়াংছড়ি উপজেলার দুস্থ মহিলাদের মাঝে ২০টি ছাগল, ২০টি সেলাই মেশিন, ৩০টি স্প্রে মেশিন ও ছাত্রছাত্রীদের শিক্ষাসামগ্রী বিতরণ করেন।

নোয়াপতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চনু মং মার্মা’র সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম, বান্দরবান জেলা পরিষদের সদস্যবৃন্দ, রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যানসহ সকল ইউনিয়নের উপকারভোগীগণ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯