ঢাকা, ১৫ জুন ২০২৬, সোমবার, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নাটোরে ১০০ টাকা নিয়ে মারামারি, যুবকের মৃত্যু

সারাদেশ |

(৩ বছর আগে) ২ অক্টোবর ২০২২, রবিবার, ৭:০২ পূর্বাহ্ন

banglahour

নিহত সাইফুল ইসলাম জয়

নিউজ ডেস্ক: নাটোরের গুরুদাসপুরে পাওনা টাকাকে কেন্দ্র করে মারামারি পর সাইফুল ইসলাম জয় নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাত ১০ টার দিকে উপজেলার চাঁচকৈড় পুরানপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত সাইফুল একই মহল্লায় মৃত আব্দুল জলিলের ছেলে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, মাসুদ রানা নামে এক ব্যক্তির চায়ের দোকানে ১০০ টাকা বকেয়া ছিল সাইফুলের। শনিবার রাতে সেই টাকা চাওয়ায় মাসুদের সাথে সাইফুলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দু’জন হাতাহাতিতে মারামারিতে জড়িয়ে পরে সাইফুল মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকে অভিযুক্ত মাসুদ রানা পলাতক রয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯