ঢাকা, ২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আগামী জাতীয় নির্বাচনে সহিংসতার শঙ্কা

রাজনীতি |

(৩ বছর আগে) ২ অক্টোবর ২০২২, রবিবার, ৭:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:৩৬ পূর্বাহ্ন

banglahour

বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতার শঙ্কা রয়েছে বলে আশংকা প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যার গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। তিনি বলেন, চলমান সহিংস রাজনীতি আগামী জাতীয় নির্বাচনের জন্য অশনি সংকেত। এটা দেশ ও জাতির জন্য দুঃখজনক।

সন্ত্রাসীদের হামলায় পা বিচ্ছিন্ন হওয়া জাতীয় পার্টির নেতা সফিকুল ইসলামকে শনিবার ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন দেখতে গিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে তিনি এসব কথা বলেন।

মেডিকেলে জি এম কাদেরের সাথে জাতীয় পার্টির যুগ্ম কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আবু তৈয়ব, যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম ও যুগ্ম যুব বিষয়ক সম্পাদক দীন ইসলাম শেখ উপস্থিত ছিলেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯