ঢাকা, ১০ আগস্ট ২০২৬, সোমবার, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আদিতমারী সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ৯ নভেম্বর ২০২২, বুধবার, ১:১৩ অপরাহ্ন

banglahour

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছে। নিহতরা হলেন, আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মহিষতুলি গ্রামের সানোয়ার হোসেনের ছেলে ওয়াসকুরুনী (৩২) ও একই এলাকার ঝাড়িরঝাড় গ্রামের সাদেক আলীর ছেলে আয়নাল হক (৩০)।

বুধবার (৯ নভেম্বর ২২)  ভোর রাতে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মহিষতলি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

আদিতমারী থানার ওসি মোক্তারুল ইসলাম  বলেন, বিএসএফের গুলিতে নিহতদের বাড়িতে অফিসার পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


জানা গেছে, মঙ্গলবার রাতে মহিষতলি এলাকার কয়েকজন গরু পারাপারকারী সীমান্ত এলাকায় গিয়েছিলেন। এ সময় বিএসএফ গুলি করলে দুজন গুলিবিদ্ধ হন। 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯