ঢাকা, ২ জুন ২০২৬, মঙ্গলবার, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ঔষধের দাম সহজলভ্য করা যায়, তাহলে সাধারণ রোগীদের জন্য ভালো কিছু করতে পারবো

স্বাস্থ্য | নিজস্ব প্রতিবেদক

(২ বছর আগে) ২৯ ফেব্রুয়ারি ২০২৪, বৃহস্পতিবার, ১:৩২ অপরাহ্ন

banglahour

ঢাকা: ঔষধের দাম যদি সহজলভ্য করা যায়, তাহলে আমরা সাধারণ রোগীদের জন্য ভালো কিছু করতে পারবো। তবে এটির দাম কমানো বা বাড়ানোর নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। পরে এ বিষয়ে জানানো হবে। পরে এ বিষয়ে জানানো হবে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে এশিয়া এক্সপো-২০২৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন  স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

তিনি বলেন, স্বাস্থ্যখাতের উন্নতির জন্য সবার সহযোগিতা চাই। আমি চাই স্বাস্থ্য ব্যবস্থাকে সুন্দর করতে। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মেডিকেল ডিভাইস আমাদের দেশে সেভাবে তৈরি হয় না। দেশের বাইরে থেকে নিয়ে আসতে হয়। এতে অনেক খরচ গুনতে হয়। যদি দেশেই তৈরি করা যায়, তাহলে দেশেই চিকিৎসা সহজলভ্য হবে। বিভিন্ন কোম্পানিকে এ ব্যাপারে উদ্যোগ নেয়ার আহ্বান জানান।

স্বাস্থ্য থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯