ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চাঁদপুরে সম্পত্তির জেরে দেবরের হাতে ভাবি খুন

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৮ মে ২০২৪, বুধবার, ১০:০৭ পূর্বাহ্ন

banglahour

চাঁদপুরের শাহরাস্তিতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দেবরের কোদালের কোপে ভাবির মৃত্যু হয়েছে।  মঙ্গলবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। 

 

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত সোমবার সকালে উপজেলার মেহের উত্তর ইউনিয়নের বরুলিয়া গ্রামের মিয়াজি বাড়ির মৃত মান্নান মিয়াজির ছেলে মো. আ. রহিম প্রকাশ সাদ্দাম (৩৩) তার আরেক ভাই প্রবাসী মো. সোহেল রানার নির্মাণাধীন বসত ঘরের পিলারের গর্ত জোরপূর্বক মাটি দিয়ে ভরাট করে ফেলছিলেন। ওই সময় সোহেল রানার স্ত্রী রুজিনা আক্তার (৩৩) ঘটনাটি ভিডিওকলে স্বামীকে দেখাতে গেলে  আ. রহিম তার হাতে থাকা কোদাল দিয়ে রুজিনার মাথায় কোপ দিয়ে গুরুতর আহত করে। 

বাড়ির লোকজন তাকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমেক হাসপাতালে পাঠান। সেখান থেকে ঢাকায় পাঠালে মঙ্গলবার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহতের শাশুড়ি শরীফা খাতুন (৭৫) বলেন, ঘটনার সময় আমি সাদ্দামকে বাধা দিতে যাই। এক পর্যায়ে রুজিনার মাথায় কোদালের আঘাত লাগে।

শাহরাস্তি মডেল থানার ওসি মোহাম্মদ আলমগীর হোসেন জানান, গৃহবধূ নিহতের ঘটনায় পুলিশের একটি টিম কাজ করছে। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ বা মামলা করেনি।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯