ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

প্রধানমন্ত্রীর নির্দেশে রেলকে সুস্থ করতে কাজ করে যাচ্ছি : রেলমন্ত্রী

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১১ মে ২০২৪, শনিবার, ৫:৪৩ অপরাহ্ন

banglahour

রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রাজশাহী থেকে দেশের বিভিন্ন জেলা আম পরিবহনের উপর অনুষ্ঠিত এক সেমিনারে রেলমন্ত্রী জিল্লুল হাকিম বলেন, রেলকে সুস্থ করতে প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করে যাচ্ছেন। পঞ্চমবারের মতো আবারও চালু হতে যাচ্ছে ম্যাংগো স্পেশাল ট্রেন এবং এবার এটি চলবে পদ্মা সেতু দিয়ে। ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে বিকেল ৪টায় ছেড়ে রাত সোয়া ২টায় ঢাকায় পৌছাবে। এই ট্রেনটি চালু হবে আগামী ১০ জুন থেকে।

এ সময় মন্ত্রী বলেন," এক সময় রেল ধুঁকে ধুঁকে চলেছে। অনেক জায়গায় রেললাইন তুলে নিয়ে  বিক্রি করে দেওয়া হয়েছে। দক্ষ কর্মচারীদের গোল্ডেন হ্যান্ডশেকের নামে বিদায় করা হয়েছে। নানাভাবে আমরা আউটসোর্সিং-এ লোক নিয়ে কাজ চালাচ্ছি। জনবল নিয়োগের জন্য কাজ করছি। "

তিনি বলেন, "যাত্রী ও মাল পরিবহনের সবচেয়ে সস্তা পরিবহন রেলকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর জন্য চেষ্টা করা হচ্ছে।নতুন নতুন লাইন নির্মাণ করা হচ্ছে। ভাঙা থেকে বরিশাল হয়ে পায়রা পর্যন্ত রেললাইন তৈরি করা হবে আর সেটি আটটি জেলা যুক্ত করবে। ডাবল লাইন একদিনেই হবে না। আমরা কাজ শুরু করেছি।অনেকগুলোর প্রকল্প আমরা প্রণয়ণ করছি। "

রেলমন্ত্রী বলেন," আম এমন একটি জিনিস, যেটি পচনশীল। এটি যেমন সুস্বাদু তেমন দ্রুত নষ্ট হয়ে যায়। আম পরিবহন খুবই সেনসিটিভ। রেলে আম পরিবহন করতে সেটি সেভ হবে। মাননীয় প্রধানমন্ত্রী এটির ব্যবস্থা করেছেন আপনাদের জন্য। একটা কিছু শুরু করলে সমস্যা হবে, ত্রুটি থাকবে, সেগুলো আমরা সমাধান করবো।"

তিনি আরো বলেন, "আমাদের এসি ভ্যান আছে। সেগুলোতে আম পরিবহনের ব্যবস্থা করা হবে। আমরা শুনেছি রাজশাহীতে বেশি পান হয়, পান পরিবহনসহ অনান্য শস্যগুলো আমরা পরিবহন করবো।"

উল্লেখ্য, নিরাপদে স্বল্প সময়ে ও স্বল্প খরচে আম পরিবহনের লক্ষ্যে আগামী ১০ জুন চালু হতে যাওয়া “ম্যাংগো স্পেশাল ট্রেন”  চলবে পদ্মা সেতুর ওপর দিয়ে। ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে বিকেল ৪টায় ছেড়ে রাত সোয়া ২টায় ঢাকায় পৌঁছাবে।

রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর এর সভাপতিত্বে সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী সদর আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, নাটোর-১ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব ড. হুমায়ুন কবীর, রেলওয়ের পরিচালক সরদার সাহাদাত আলী ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯