ঢাকা, ২৫ অক্টোবর ২০২৬, রবিবার, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

১০ তারিখে নয়াপল্টনে সমাবেশ হবেই হবে- রিজভী

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২৩ নভেম্বর ২০২২, বুধবার, ৪:৩৭ অপরাহ্ন

banglahour

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ঢাকা: আগামী ১০ ডিসেম্বর নাকি সমাবেশ করতে দেওয়া হবে না। ১০ তারিখে নয়াপল্টনে সমাবেশ হবেই হবে। কোনো বাধাই বিএনপির সমাবেশ ঠেকাতে পারবে না।

আজ বুধবার (২৩ নভেম্বর)  ঢাকা-মাওয়া মহাসড়কে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপির এ মুখপাত্র বলেন, অবিলম্বে হত্যার রাজনীতি বন্ধ করুন। ক্ষমতা ছেড়ে নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। করুণ পরিণতির হাত থেকে রক্ষা পেতে এটাই একমাত্র পথ। হত্যা-হামলা ও মামলা নির্যাতন করে জনগণের আন্দোলন দমানো যাবে না। সরকারের দুঃশাসনের বিরুদ্ধে সারাদেশের মানুষের যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে তা দমনের ক্ষমতা তাদের নেই। জনগণের দাবি একটা তা হলো এ সরকারের বিদায়। গণতন্ত্রের মুক্তি। গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার মুক্তি। 

ঢাকা জেলা বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর পরিচালনায় এ সময় ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি খন্দকার মাঈনুল ইসলাম বিল্টু, সিনিয়র যুগ্ম সম্পাদক সামশুল ইসলামসহ সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন। 

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম