ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাজধানীর হাতিরঝিলে ৭ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকবে

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৬ জুন ২০২৪, বৃহস্পতিবার, ৪:১০ অপরাহ্ন

banglahour

রাজধানীর হাতিরঝিলে আজ বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা থেকে আগামীকাল শুক্রবার সকাল ১০টা পর্যন্ত ৭ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকবে। ‘জয় বাংলা ম্যারাথন-২০২৪’ নামে  হাফ ম্যারাথন উপলক্ষে হাতিরঝিল ও এর আশপাশের এলাকায় ব্যক্তিগত গাড়ি ও অন্যান্য যান চলাচল বন্ধ থাকবে।

আগামীকাল ভোর ৫টা থেকে এই ম্যারাথন শুরু হবে। চলবে সকাল ৯টা পর্যন্ত। আজ বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হয়।

হাতিরঝিলে যান চলাচল বন্ধ থাকায় বিকল্প রাস্তা ব্যবহারের নির্দেশনা দিয়েছে ডিএমপি। মহানগর প্রজেক্ট, মালিবাগ, রামপুরা, কিংবা বাড্ডা থেকে গুলশান, বনানী, উত্তরা যেতে গুলশান বাড্ডা লিংক রোড ব্যবহার করা যাবে। রামপুরা, মালিবাগ কিংবা মহানগর প্রজেক্ট থেকে ফার্মগেট, রমনা কিংবা শাহবাগ আসার ক্ষেত্রে রামপুরা রোড হয়ে ওয়ারলেস গেট ‘লেফট টার্ন’ করে মগবাজার মোড় ব্যবহার করে গন্তব্যে যাওয়া যাবে।

রমনা, শাহবাগ থেকে গুলশান ও বনানী যেতে মগবাজার উড়ালসড়ক হয়ে মহাখালী যাওয়া যাবে। এ ছাড়াও এসব এলাকা থেকে রামপুরা, মালিবাগ বা হাতিরঝিলে বসবাসরত বিভিন্ন প্রজেক্টে যেতে মগবাজার মোড়, ওয়ারলেস গেট হয়ে রামপুরা রোড ব্যবহার করা যাবে। গুলশান, বনানী উত্তরা থেকে রামপুরা, বাড্ডা, আফতাবনগর কিংবা মালিবাগ যেতে হাতিরঝিল ব্যবহার না করে গুলশান বাড্ডা লিংক রোড ব্যবহার করে বাড্ডা-রামপুরা রোড দিয়ে যাতায়াত করা যাবে।

ডিএমপির যুগ্ম কমিশনার (অপরাধ) লিটন কুমার সাহা বলেন, বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিকস ও সাইক্লিং ক্লাবের উদ্যোগে এই হাফ ম্যারাথন হবে। এ জন্য ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অংশগ্রহণকারীদের নিরাপত্তার জন্য আজ দিবাগত রাত ৩টা থেকে হাতিরঝিলে ৬৫০  পুলিশ, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে।

রাজধানীর নানা দিক দিয়ে হাতিরঝিলে ঢোকার ৩৭টি পয়েন্ট রয়েছে। প্রত্যেকটি পয়েন্টে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ দায়িত্বপালন করবেন। হাতিরঝিলে যারা ঢুকবেন সবাইকে তল্লাশি করা হবে। পুলিশ প্লাজা কনকর্ড, এলিফ্যান্ট পার্ক ও অ্যাম্পিথিয়েটারে  পুলিশ থাকবে। ড্রোন ক্যামেরা দিয়ে অনুষ্ঠান পর্যবেক্ষণ করা হবে। স্ট্যান্ডবাই হিসেবে থাকবে বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ দল, অপরাধ সংক্রান্ত শনাক্ত দল (ক্রাইম সিন টিম) ডগ স্কোয়াড ও সোয়াট দল।

হাতিরঝিল কেন্দ্রিক মোট নয়টি  জায়গায় রোড ব্লকার দিয়ে ডাইভারশন দেওয়া হবে। এ ছাড়াও পুলিশ ৩২টি পয়েন্ট দিয়ে হাতিরঝিলে প্রবেশের মুখে গাড়ি নিয়ন্ত্রণ করবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯