ঢাকা, ১৪ জুন ২০২৬, রবিবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

৯ হাজার ৩৫০ টাকায় ইলিশ মাছ বিক্রি

অনুসন্ধান | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১২ জুন ২০২৪, বুধবার, ১১:২৮ পূর্বাহ্ন

banglahour

লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে আবদুজ্জাহের মাঝি নামে এক জেলের জালে ১ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ ধরা পড়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মতিরহাট মাছ ঘাটের আড়তদার হাজি হান্নান মিয়ার আড়তে মাছটি বিক্রি করতে নিয়ে আসেন ওই জেলে। পরে সর্বোচ্চ দাম হাঁকিয়ে ৯ হাজার ৩৫০ টাকায় মাছটি রিয়াজ উদ্দিন নামের এক বেপারি কিনে নেন।

জেলে আবদুজ্জাহের মাঝি যুগান্তরকে জানান, ইলিশ আহরণের জন্য প্রতিদিনের মতো মঙ্গলবার বিকালে মেঘনা নদীতে জাল ফেলেন তিনি। সারাদিন মাছ শিকারের জন্য কয়েকবার নদীতে জাল ফেলেছেন, কিন্তু আশানুরূপ মাছ শিকার করতে পারেননি।

সর্বশেষ বিকালে তার জালে বড় এ মাছটি ধরা পড়ে। তার জালে এর আগেও অনেক মাছ ধরা পড়েছে।কিন্তু আজকের দিনটি তার মনে থাকবে অনেক দিন।

স্থানীয় মৎস্য ব্যবসায়ী হান্নান মিয়ার আড়তের কর্মচারী মো. খোকন জানান, তার মালিকের দাদন দেওয়া জেলে আবদুজ্জাহের মাঝির জালে ইলিশটি ধরা পড়েছে। এত বড় ইলিশ সচরাচর পাওয়া যায় না বলে দাম একটু বেশি হয়েছে।

অনুসন্ধান থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯