ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

প্রেমিকাকে গলা কেটে হত্যা করেছে তার প্রেমিক

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৬ জুন ২০২৪, বুধবার, ৯:৪৩ পূর্বাহ্ন

banglahour

সাভারের আশুলিয়া থানাধীন ভাদাইল এলাকায় পরকীয়া প্রেমিকাকে গলা কেটে হত্যা করেছে তার প্রেমিক। হত্যাকাণ্ডের পর সেই ঘরে বসেই নিজেকে ধরা দেয় র‌্যাবের হাতে। 

মঙ্গলবার দুপুর ৩টায় ভাদাইল গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। নিহতের নাম সুমাইয়া বেগম। তার বাড়ি রংপুরের বদরগঞ্জ বলে জানা গেছে। তার স্বামী স্থানীয় শ্রীপুরের একটি কারখানায় কাজ করেন। তার একটি আড়াই বছরের কন্যা শিশু আছে । ঘাতক প্রেমিকের নাম শহিদুল ইসলাম। তিনি আশুলিয়ার ভাদাইলে একই বাড়িতে ভিন্ন কক্ষে ভাড়া থাকতেন। তার বাড়ি নাটোর জেলার লালপুর গ্রামে বলে জানা গেছে। 

আশুলিয়া থানার ওসি এএফএম সাঈদ জানান, প্রেমঘটিত কারণে দুপুরে তাদের মধ্যে কথাকাটাকাটির জের ধরেই এই ঘটনা ঘটে।  তার আড়াই বছরের শিশুর সামনেই তার মাকে জবাই করেছেন শহীদুল। শিশুর দুই পায়ে রক্তের দাগ ছিল। 

এলাকবাসী জানায়, সুমাইয়া ভাদাইলে একটি ভাড়া বাসায় স্বামীসহ থাকতেন। দেড় বছর ধরে ওই বাসায় আত্মীয় পরিচয়ে শহিদুলের যাতায়াত ছিল। নিহতের স্বামী চাকরির জন্য অফিসে চলে গেলে তাদের মধ্যে পরকীয়া চলতো বলে অনেকেই জানান।

গ্রেফতার শহিদুল জানান, দেড় বছর ধরে সে আমাকে বিয়ে করবে বলে আমার সঙ্গে ছলনা করেছে। তাই আশুলিয়া বাজার থেকে আমি ধারালো ছুরি কিনে আজ তার সঙ্গে কথা বলি। সে আমার সাথে প্রতারণা করায় আমি তার মেয়ের সামনে তাকে নিজ হাতে গলা কেটে হত্যা করেছি। 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯