ঢাকা, ২৮ অক্টোবর ২০২৬, বুধবার, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নাশকতার পরিকল্পনায় সাতক্ষীরায় বিএনপির ১০ নেতা আটক, ৮ ঘণ্টা পর মুক্ত

সারাদেশ |

(৪ বছর আগে) ৪ অক্টোবর ২০২২, মঙ্গলবার, ১১:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:০৭ পূর্বাহ্ন

banglahour

সাতক্ষীরা শহরের একটি হোটেলে গোপন বৈঠক করার অভিযোগে সাতক্ষীরা পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সদস্যসচিব তাজকিন আহমেদসহ বিএনপির ১২ নেতাকে আটক করেছে পুলিশ।

সোমবার (৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে শহরের কাশেম প্লাজা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, বিএনপি নেতারা এক সভায় নাশকতার পরিকল্পনা করছিল। ওই সময় তাদের আটক করা হয়। অন্যদিকে বিএনপি নেতাদের দাবি, পৌর বিএনপির নবগঠিত কমিটির সাংগঠনিক সভা থেকে তাদেরকে আটক করা হয়।

সাতক্ষীরা জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডবলু জানান, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতির মালিকানাধীন কাসেম প্লাজায় নবগঠিত পৌর বিএনপির সাংগঠনিক সভা চলছিল। এ সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স ম কায়ূম বলেন, তাঁদের গ্রেপ্তার কিংবা আটক করা হয়নি। স্থানীয় একটি হোটেলে কিছু মানুষ কেন জড়ো হয়েছিলেন, তা জানতে তাঁদের ডেকে নিয়ে আসা হয়েছিল। পরে জিজ্ঞাসাবাদ করে রাত পৌনে ১২টার দিকে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম