ঢাকা, ২৫ অক্টোবর ২০২৬, রবিবার, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বামপন্থী রাজনীতি যত শক্তিশালী হবে প্রগতিশীল তত বেশী গতিশীল হবে- আমু

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ৪ ডিসেম্বর ২০২২, রবিবার, ৮:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:৪৮ পূর্বাহ্ন

banglahour

ঢাকা:  আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য , ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি  বলেছেন,বামপন্থী  রাজনীতি যত শক্তিশালী হবে গনতান্ত্রিক প্রগতিশীল রাজনীতি তত বেশী গতিশীল হবে। আমু বলেন,  আমরা চাই  মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে  জাতীয় রাজনীতিতে  বিএনপি  নয়  আওয়ামী লীগের বিকল্প শক্তি হিসেবে বিরোধী দলটি ও  যেনো মুক্তিযুদ্ধের চেতনার দল হয়।

শনিবার (৩ ডিসেম্বর)  রাজধানীর  ইন্জিনিয়ার্স  ইনিস্টিটিউশনের সেমিনার হলে বাংলাদেশের  গনতন্ত্রী পার্টির জাতীয়  প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

আম বলেন, বঙ্গবন্ধুকন্যা যেদিন  যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেন সেদিন  থেকেই তার বিরুদ্ধে দেশী ও  আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়।  বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সুদূর প্রসারি নেতৃত্বে  দেশের অগ্রগতি   যারা মেনে নিতে পারেনি,যুদ্ধাপরাধীদের বিচার যাদের অন্তরে ঘা লেগেছে  সেই  স্বাধীনতা বিরোধী শক্তি সমাবেশের নামে  সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতায়  দেশকে আবারো অস্হিতিশীল করার গভীর ষড়যন্ত্রে নেমেছে।  

গনতন্ত্রী পার্টির সভাপতি ব্যারিস্টার আরশ আলীর সভাপতিত্বে সভায় সংগঠনের সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন বিএনপি- জামাতের সকল ষড়যন্ত্র  ঐক্যবদ্ধথেকে   রাজপথে রাজনৈতিকভাবে মোকাবিলা করবে ১৪ দল।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম