ঢাকা, ৩১ আগস্ট ২০২৬, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

গাজা থেকে সেনাসহ চার জিম্মির মরদেহ উদ্ধার

বিশ্ব | আন্তর্জাতিক ডেস্ক

(২ বছর আগে) ২৫ জুলাই ২০২৪, বৃহস্পতিবার, ১০:৪৮ পূর্বাহ্ন

banglahour

গাজা থেকে সেনাসহ চার জিম্মির মরদেহ উদ্ধারের দাবি করেছে ইসরায়েল। বুধবার (২৪ জুলাই) উপত্যকা থেকে ইসরায়েলে প্রতিরক্ষা বাহিনী তাদের মরদেহ উদ্ধার করে। পরে তাদের ইসরায়েলের ফেরত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী নিশ্চিত করেছে যে তারা গাজা থেকে চার জিম্মির মরদেহ উদ্ধার করেছে। তাদের মধ্যে সার্জেন্ট পদমর্যাদার কিরিল ব্রডস্কি নামের এক সেনাও রয়েছে।

উদ্ধার হওয়া অন্য তিন জিম্মি হলেন মায়া গোরেন, ওরেন গোল্ডিন এবং টমার ইয়াকুভ আহিমাস। সামরিক অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গত ৭ অক্টোবরের হামলায় তারা নিহত হন। এরপর তাদের মরদেহ নিয়ে যায় ফিলিস্তিনের স্বাধীনতাকামীরা। গোয়েন্দা তথ্য ও অনুসন্ধানের ভিত্তিতে আগেই তাদের মৃত্যুর ঘোষণা দিয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ অক্টোবর ব্রডস্কি গাজার দক্ষিণ ব্রিগেডের কমান্ডার কর্নেল আসাফ হামামির ফরোয়ার্ড কমান্ড দলে আহিমাসের সাথে দায়িত্ব পালন করছিলেন। আক্রমণের মধ্যে কিবুতজ নিরিমকে রক্ষা করতে গিয়ে তারা তিনজনই নিহত হন এবং তাদের মরদেহ অপহরণ করা হয়। এরমধ্যে হামামির মৃতদেহ এখনও গাজায় রয়েছে।

আইডিএফ জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইসরায়েলের ৯৮ তম ডিভিশন এবং শিন বেতে সিকিউরিটি এজেন্সির সদস্যদের সঙ্গে সেনারা খান ইউনিসের একটি এলাকায় অভিযান পরিচালনা করে। জায়গাটিতে জিম্মিদের মরদেহ লুকিয়ে রেখেছিল হামাস। পরে সেখান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

গত ৭ অক্টোবরের হামলায় ইসরায়েল থেকে ২৫১ জনকে জিম্মি করে হামাস। তাদের মধ্যে হামাসের কাছে এখনও ১১২ জন জিম্মি রয়েছেন। এরমধ্যে ৪০ জন নিহতের বিষয়ে নিশ্চিত করেছে আইডিএফ।

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম