ঢাকা, ৩১ আগস্ট ২০২৬, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

এবার লেবাননের ওপর ইসরাইলি রকেট হামলা

বিশ্ব | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ২৮ জুলাই ২০২৪, রবিবার, ১২:৪৮ অপরাহ্ন

banglahour

ইসরায়েলের দখলকৃত গোলান মালভূমি এলাকায় রকেট হামলার পর গতকাল শনিবার রাতে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েলি বাহিনী। গোলান মালভূমির একটি ফুটবল মাঠে ওই রকেট হামলায় শিশুসহ ১২ জন নিহত হন।

ইসরায়েলি সেনাবাহিনী আজ রোববার বলেছে, ‘রাতে আইএএফ (ইসরায়েলি বিমান বাহিনী) লেবাননের একেবারে ভেতরে ও দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ “সন্ত্রাসীদের” বিভিন্ন অবস্থান লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যস্থলগুলোর মধ্যে ছিল অস্ত্রভান্ডার ও বিভিন্ন স্থাপনা। চাবরিহা, বুর্জ এল চমালি, বেকা, কেফারকেলা, রাব এল থালাথাইন, খিয়াম ও তেয়ার হারফা এলাকায় এসব হামলা চালানো হয়।
উল্লেখ্য, গোলান মালভূমির ফুটবল মাঠে রকেট হামলার পর ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে, লেবানন থেকে ইরান-সমর্থিত হিজবুল্লাহ এ রকেট ছুড়েছে। তবে হিজবুল্লাহ এ হামলার দায় অস্বীকার করেছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এ হত্যাকাণ্ডের জবাব দেবে ইসরায়েল। হামলার জন্য হিজবুল্লাহকে চড়া মূল্য গুনতে হবে। এ মূল্য হবে অভূতপূর্ব।

গতকাল ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকেও বলা হয়েছে, তারা হিজবুল্লাহকে জবাব দেবে। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, ‘হিজবুল্লাহকে জবাব দিতে আমরা প্রস্তুত হব...আমরা ব্যবস্থা নেব।’

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম