ঢাকা, ২৭ জুন ২০২৬, শনিবার, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জনগণই হচ্ছে আমাদের ক্ষমতার উৎস- কাদের

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ৫ ডিসেম্বর ২০২২, সোমবার, ১:০২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:১৮ অপরাহ্ন

banglahour

ঢাকা: উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ হোসেন শহিদ সোহরাওয়ার্দীর ৫৯তম মৃত্যুবার্ষিকী আজ। দিবসটি উপলক্ষ্যে আজ সোমবার (৫ ডিসেম্বর) সকালে তাঁর মাজারে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

কাদের বলেন, সোহরাওয়ার্দী বলেছেন, শাসনতন্ত্রের পাশে জনগণের রায়ই শেষ কথা। আজ জনগণই হচ্ছে আমাদের ক্ষমতার উৎস।

শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, ১০ই ডিসেম্বর বিএনপি’র সমাবেশ নিয়ে মানুষ আতঙ্কে আছে। সমাবেশের নামে বিশৃঙ্খলা ও বাড়াবাড়ি করলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেয়া হবে। ওবায়দুল কাদের বলেন, বিএনপি হচ্ছে সকল অগণতান্ত্রিক শক্তির বিশ্বাসযোগ্য ঠিকানা।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯