ঢাকা, ২৭ জুন ২০২৬, শনিবার, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পিরোজপুরে চাকরি মেলা অনুষ্ঠিত

সারাদেশ | মো মিজানুর রহমান। পিরোজপুর প্রতিনিধি।

(৩ ঘন্টা আগে) ২৭ জুন ২০২৬, শনিবার, ৪:৫৯ অপরাহ্ন

banglahour

পিরোজপুরে 'দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি'র উদ্যোগে প্রাণ-আরএফএল গ্রুপের চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৭ জুন)  সকালে পিরোজপুর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়।

‎মেলার উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।
‎এ সময় প্রাণ-আরএফএল গ্রুপের ম্যানেজার (এইচআর অ্যান্ড এডমিন)  মো.আল -আমিন শেখ 
‎সহ কোম্পানির কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, চাকরি মেলার মাধ্যমে প্রাণ-আরএফএল গ্রুপের দেশের বিভিন্ন ফ্যাক্টরি, ডিপো, মার্কেট সেলস ও শোরুম সেলস বিভাগে জনবল নিয়োগ দেওয়া হবে। এ উপলক্ষে আগ্রহী চাকরিপ্রার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণের পাশাপাশি সরাসরি সাক্ষাৎকার নেওয়া হয়।
‎মেলায় সেলস রিপ্রেজেন্টেটিভ (বিক্রয় প্রতিনিধি), সেলস এক্সিকিউটিভ (শোরুম সেলস), ট্রেইনি শোরুম ম্যানেজার, সিকিউরিটি গার্ড এবং ড্রাইভার পদে প্রার্থী বাছাই ও নিয়োগ কার্যক্রম পরিচালিত হয়।
প্রাণ-আরএফএল গ্রুপের ম্যানেজার মো.আল-আমিন শেখ বলেন, আজকের মেলায় ৫০০-এর বেশি চাকরি প্রত্যাশী উপস্থিত হয়েছে । এখানে আমরা মোটামুটি এক্সপেক্টফুল রেজাল্ট পেয়েছি। এর মধ্য থেকে আমরা ২০০ জনকে বাছাই করেছি।

‎চেম্বার সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু বলেন,  এ ধরনের চাকরি মেলা জেলার বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং স্থানীয় মানবসম্পদকে জাতীয় পর্যায়ে যুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯