ঢাকা, ৯ আগস্ট ২০২৬, রবিবার, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পাহাড় ধসে সড়ক বন্ধ, সাজেকে আটক পড়েছে ৫ হাজার পর্যটক

সারাদেশ |

(৩ বছর আগে) ৫ অক্টোবর ২০২২, বুধবার, ১:৫৯ অপরাহ্ন

banglahour

রাঙামাটির বাঘাইছড়ি: প্রচুর বৃষ্টিপাতে বাঘাইহাট-সাজেক সড়কের নন্দারাম এলাকায় পাহাড় ধসে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এতে প্রায় পাঁচ হাজার পর্যটক আটকা পড়েছেন বলে খবর পাওয়া গেছে। বিষয়টি জানিয়েছেন বিঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আক্তার।

মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে সাজেকের নন্দারাম এলাকায় ভারি বর্ষণের ফলে এই পাহাড় ধসের ঘটনা ঘটে। মাটি সরাতে কাজ করেছেন স্থানীয় লোকজন ও সেনাবাহিনীর সদস্যরা।

বাঘাইহাট সেনা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনতাসির মামুন চৌধুরী পিএসসি জানান, সকাল ৯টা থেকে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। পর্যটকরা যেন তাদের গন্তব্যে  পৌঁছতে পারেন তার জন্য করা করা হচ্ছে। আরো কিছু সময় লাগবে কাজ সারতে। আশা করছি দ্রুতই রাস্তাটি চলাচলের উপযোগী হবে। 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯