ঢাকা, ৩১ আগস্ট ২০২৬, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বাংলাদেশে চাহিদামতো বিদ্যুৎ সরবরাহ চলছে;আদানি গ্রুপ

বিশ্ব | আন্তর্জাতিক ডেস্ক

(২ বছর আগে) ২৭ আগস্ট ২০২৪, মঙ্গলবার, ৮:৩৭ অপরাহ্ন

banglahour

ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় আদানি পাওয়ারের দুই ইউনিট পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ায় বাংলাদেশে চাহিদামতো বিদ্যুৎ সরবরাহ চলছে বলে জানিয়েছে আদানি গ্রুপ।

মঙ্গলবার (২৭ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে আদানি গ্রুপ এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কারিগরি ত্রুটির কারণে গত ১৩ আগস্ট আদানি পাওয়ারের দ্বিতীয় ইউনিট বন্ধ হয়ে যায়। এ সময় প্রথম ইউনিটের মাধ্যমে বাংলাদেশ সরকারের চাহিদামতো বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল। গতকাল বাংলাদেশ সময় রাত ১০টা ১০ মিনিটে দ্বিতীয় ইউনিটও উৎপাদনে ফেরে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আজ সকাল ৮টায় প্রথম ইউনিট থেকে ৫১৩ দশমিক ৩২ মেগাওয়াট ও দ্বিতীয় ইউনিট থেকে ৬৬৮ দশমিক ৫৭ মেগাওয়াট এবং দুপুর ১টার দিকে প্রথম ইউনিট থেকে ৫৯৩ দশমিক ৩৫ মেগাওয়াট ও দ্বিতীয় ইউনিট থেকে ৭৬৩ দশমিক ৯৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন রেকর্ড করা হয়েছে।

উল্লেখ্য, গত দুই সপ্তাহ আদানির এক ইউনিট বন্ধ থাকলেও বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) ও পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশের (পিজিসিবি) সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিল আদানি গ্রুপ।

এদিকে এর আগে গোড্ডায় আদানি পাওয়ারের একটি ইউনিট বন্ধ হলে অপ্রত্যাশিত কারিগরি ত্রুটির জন্য দুঃখ প্রকাশ করে আদানি গ্রুপ। তখন তারা জানিয়েছিল, আদানির মতো যে কোনো দেশীয় ও আন্তর্জাতিক কোম্পানির পাওয়ার প্ল্যান্ট চালানোর ক্ষেত্রে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম