ঢাকা, ৯ আগস্ট ২০২৬, রবিবার, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

একদিনের শিশুকে রেখে পরকীয়া প্রেমিকের হাত ধরে পালালেন নারী

সারাদেশ |

(৩ বছর আগে) ৬ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার, ১১:৪৩ পূর্বাহ্ন

banglahour

হাসপাতালে নবজাতক শিশু। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুর হাসপাতালে সন্তান জন্ম দিয়েই পরকীয়া প্রেমিকের হাত ধরে পালিয়েছেন ইমু নামের এক নারী। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক মো: রোমান, শিশুর বাবা, নানি ও দাদি। সদ্য ভূমিষ্ট শিশুটি বর্তমানে হাসপাতালে রয়েছে। তার মুখে খাবার স্যালাইন দিয়ে রাখা হয়েছে।

বুধবার সন্ধ্যায় রায়পুর জনসেবা হাসপাতালে এ ঘটনা ঘটে। পরকিয়ার ঘটনায় অত্র এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।  এ ঘটনার বিচার চেয়ে ও স্ত্রীর খোঁজে থানায় লিখিত অভিযোগ করেন শিশুটির বাবা মো: সুমন। পরকিয়ায় আসক্ত নারী ইমু ফেনী শহরের ছেলে হাসান নামে তার এক প্রেমিকের সঙ্গে চলে গেছে নবজাতক সন্তান রেখে।

এ বিষয়ে ইমু বলেন, আমার স্বামী আমাকে দ্বিতীয় বিয়ে করে। বিয়ের পর থেকে স্বামী ও শাশুড়ি আমাকে মানসিক এবং শারীরিক নির্যাতন করেছে। এ কারণে ওই বাচ্চা হাসপাতালে রেখে অজ্ঞাত স্থানে চলে আসছি।

ইমুর স্বামী মো: সুমন বলেন, দুই বছর আগে চরপাতা গ্রামের আবদুর রশিদ মাস্টারবাড়ির মৃত শামসুল হকের মেয়ে ইমুকে পারিবারিকভাবে বিয়ে করি। দেড় বছর ধরে আমি ঢাকা শহরে বাস চালাই। বিয়ের পর থেকে তুচ্ছ ঘটনা নিয়ে প্রায়ই সে আমার সঙ্গে ঝগড়া করত। এ সময় আমার স্ত্রী বিভিন্ন মানুষের সঙ্গে পরকীয়া সম্পর্ক করে। একাধিকবার পারিবারিক ও সামাজিকভাবে বৈঠক করেও তাকে সঠিক পথে আনতে পারিনি। 
এ বিষয়ে রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া বলেন, নবজাতক শিশুটি তার নানি, দাদি, ফুফু ও বাবার কাছে হাসপাতালে রয়েছে। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯