ঢাকা, ২৭ জুন ২০২৬, শনিবার, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জাতির সঙ্গে ছলচাতুরি করেছে বিএনপি, আওয়ামী লীগ নয়

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৭ ডিসেম্বর ২০২২, শনিবার, ৪:৫২ অপরাহ্ন

banglahour

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতির সঙ্গে ছলচাতুরি করেছে বিএনপি, আওয়ামী লীগ নয়। দেশ ও মানুষের কল্যাণে কাজ করে শেখ হাসিনার সরকার। 

তিনি আজ শনিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের ২২ তম জাতীয় সম্মেলন উপলক্ষে স্বাস্থ্য ও জনসংখ্যা উপ কমিটির সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশকে নিষেধাজ্ঞা দিতে আটঘাট বেঁধে বিএনপি নেতাদের ওয়াশিংটন মিশন ব্যর্থ হয়েছে।

কমিটির আহবায়ক ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় সংসদ সদস্য আফম রুহুল হক, আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ উপ কমিটির সদস্যগণ ও স্বাচিবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯