ঢাকা, ২৭ জুন ২০২৬, শনিবার, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দুর্নীতিবাজদের রাজনৈতিক দলগুলো দেশ-মানুষের শত্রু- মোমিন মেহেদী

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৯ ডিসেম্বর ২০২২, সোমবার, ৫:২১ অপরাহ্ন

banglahour

ঢাকা: নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, দুর্নীতিবাজদের রাজনৈতিক দলগুলো দেশ-মানুষের শত্রু; তাদেরকে চিহ্নিত করে তাদের রাজনৈতিক কর্মকান্ডকে ‘না’ বলার দায়িত্বও আমজনতার।

আজ ১৯ ডিসেম্বর বিডব্লিউএফ মিলনায়তনে অনুষ্ঠিত ‘বিজয়ের মাসে দুর্নীতিকে না বলুন’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মোমিন মেহেদী আরো বলেন, বাংলাদেশে স্বাধীনতার পর থেকে কালো টাকার মালিকদেরকে কারা রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করেছে, তা জনগণ জানে; কিন্তু ভয়ের কারণে প্রকাশ করে না। নতুনধারার রাজনৈতিক গবেষণা সেল নেই ব্যক্তিদের তালিকা তৈরি করছে।

সভায় সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, উপদেষ্টা পর্ষদ সদস্য আলতাফ হোসেন রায়হান, চেয়ারম্যান-এর উপদেষ্টা, দৈনিক মাতৃভূমির খবব-এর সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ সরকার রানা, জাতীয় সাংস্কৃতিকধারার সদস্য বিমল সাহা, সরাইল এনডিবির আহবায়ক হুমায়ুন কবির জীবন, মো. রায়হান প্রমুখ বক্তব্য রাখেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯