ঢাকা, ২৮ অক্টোবর ২০২৬, বুধবার, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দুর্গোৎসব উপলক্ষে বিএনপির আর্থিক অনুদান প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সারাদেশ | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ৬ অক্টোবর ২০২৪, রবিবার, ৭:০৪ অপরাহ্ন

banglahour

গাজীপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মহানগর বিএনপির আর্থিক অনুদান প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে নগরীর শিববাড়ি এলাকার শ্রী শ্রী ইন্দ্রেশ্বরী শিবমন্দিরে মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার।

এ সময় প্রধান অতিথি নগরীর ১০৭টি পূজা মণ্ডপের উদযাপন কমিটির সভাপতির হাতে ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান বিতরণ করেন।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আফজাল হোসেন কায়সার, সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রায়হান আল মাহমুদ রানা, সাবেক জিএস নীনা মোস্তফা, গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর আলমসহ সনাতন ধর্মাবলম্বীদের পক্ষে নগরীর বিভিন্ন মন্দিরের নেতারা বক্তব্য রাখেন। 

এ সময় গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক ইমরান রেজাসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং অসংখ্য সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব পালন করেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক বাপ্পী দে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম