ঢাকা, ২৮ অক্টোবর ২০২৬, বুধবার, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাসেল ভাইপার নিয়ে নিজেই এলেন হাসপাতালে

সারাদেশ | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১২ অক্টোবর ২০২৪, শনিবার, ১১:১৫ পূর্বাহ্ন

banglahour

সাপের কামড় খেয়ে কুদ্দুস খান (৫৫) নামে এক ব্যক্তি যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি হয়েছেন। যে সাপ কামড় দিয়েছে সেটা সঙ্গে নিয়েই তিনি হাসপাতালে যান। পরে ডাক্তার সাপটি রাসেল ভাইপার বলে চিহ্নিত করে অ্যান্টিভেনম দিয়েছেন। ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

কুদ্দুস খান বলেন, বৃহস্পতিবার  সন্ধ্যায় বাড়ির পাশে ইছামতী নদীতে মাছ ধরছিলাম। এ সময় আমার বাঁ পায়ে সাপে কামড় দেয়। আমার হাতে থাকা মাছ ধরার চাবুক দিয়ে সাপটা মেরে ফেলি। এছাড়া পাশে থাকা পটোল খেতে থাকা দড়ি দিয়ে পা বেঁধে বাসায় ফিরে আসি। এরপর মহেশপুর ও জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করলে তাদের কাছে সাপে কাটা কোনো অ্যান্টিভেনম নেই বলে জানায়। পরে রাত সাড়ে ৩টার দিকে যশোর হাসপাতালে ভর্তি হয়েছি। রাত ৪টার দিকে আমাকে অ্যান্টিভেনম দেওয়া হয়। 

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের ডাক্তার সাজ্জাদুল করিম বলেন, গভীর রাতে সাপসহ এক ব্যক্তি হাসপাতালে আসেন। সাপটা দেখে রাসেল ভাইপার বলে চিহ্নিত করা হয়েছে। সেই হিসেবে তাকে অ্যান্টিভেনম দেওয়া হয়েছে। তারপরও আক্রান্ত স্থানে ক্ষত সৃষ্টি হয়েছে। আমরা পর্যবেক্ষণে রেখেছি। 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম