ঢাকা, ২৭ জুন ২০২৬, শনিবার, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আগামী নির্বাচনে ভুল থেকে শিক্ষা নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার আশ্বাস

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২৩ ডিসেম্বর ২০২২, শুক্রবার, ১১:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:৪৯ পূর্বাহ্ন

banglahour

ঢাকা: আগামী নির্বাচনে জনগনের মেন্ডেট নিয়ে, ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলোর আশ্বাস ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার (২৩ ডিসেম্বর) ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, দেশে গণতন্ত্র একমাত্র শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগই চর্চা করে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, অ্যাড. জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাড. কামরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯